খুলনার ৪ সরকারি স্কুলে ভর্তিযুদ্ধ ৩০ ডিসেম্বর
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫০
খুলনা মহানগরীর চারটি সরকারি স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তিযুদ্ধ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে স্কুলগুলোয় ফরম জমাদানের সময়সীমা শেষ হয়েছে। ৪টি স্কুলে মোট ৭২০টি আসনের আবেদন জমা পড়েছে ৩ হাজার ৪৫৪টি। অর্থাত্ প্রতিটি আসনের বিপরীতে গড়ে পরীক্ষার্থী ৫ জন। ভর্তি পরীক্ষায় অংশ নিতে কোমলমতি শিশুরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। খুলনা জিলা স্কুলে তৃতীয় শ্রেণীতে ২৪০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ১ হাজার ৪৯৬ জন। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২৪০টি আসনের বিপরীতে ফরম জমা পড়েছে ১ হাজার ২৬৮টি। খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২০টি আসনের বিপরীতে ২৮৬টি ও সরকারি ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের ১২০টি আসনের বিপরীতে ৪০৪টি ফরম জমা পড়েছে।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা মালেকা বেগম জানান, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।