কুমিল্লার দু’টি সরকারি স্কুলে ভর্তিযুদ্ধ শুরু

গতকাল বুধবার শুরু হয়েছে কুমিল্লার ঐতিহ্যবাহী ২টি সরকারি স্কুলের ভর্তি পরীক্ষা। আজ বৃহস্পতিবারও মহানগরীর কুমিল্লা জিলা স্কুল ও নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ২টি স্কুলে ৬৩০টি আসন সংখ্যার বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ১৩৪ জন। জানা যায়, চলতি বছরে কুমিল্লা জিলা স্কুলের ৫ম ও ৬ষ্ঠ শ্রেণিতে মোট ৩৬০টি আসনের বিপরীতে ৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী এবং নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ের ৩য় ও ৬ষ্ঠ শ্রেণির ২৭০টি আসনের বিপরীতে ৩ হাজার ৬৫৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। উভয় প্রতিষ্ঠানে প্রতিটি আসনে গড়ে ১২ জন ও ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। গতকাল বুধবার এবং আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুইদিনে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রসঙ্গত, কুমিল্লা জিলা স্কুল ও নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ে ৩য়, ৫ম ও ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য প্রতিবছরই চলে তীব্র প্রতিযোগিতা।