চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্প সমবায় সমিতির বার্ষিক সভা

চাঁপাইনবাবগঞ্জ অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা গতকাল মঙ্গলবার গনকা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাওলানা সোহরাব আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সাবেক সভাপতি শামসুল হক শরিফ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাদশা প্রমুখ। বার্ষিক প্রতিবেদনে বলা হয় এই সেচ প্রকল্পের অধীন সদর উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমি রয়েছে এবং সমিতির কৃষক সদস্য রয়েছেন ২ হাজার ২৫০ জন। এর শেয়ার সঞ্চয় রয়েছে প্রায় ১ কোটি টাকা।