মাওলানা মো. ওমর সাহেবের ইন্তেকাল
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
উপ-মহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মরহুম আল্লামা মাও. শামসুল হক ফরিদপুরী সদর শাহ হুজুরের বড় ছেলে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, বাংলাদেশ খাদেমুল ইসলামের উপদেষ্টা ও সাবেক সভাপতি হাফেজ মাও. মোঃ ওমর সাহেব (৬৮) গতকাল বুধবার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে মাদ্রাসায় পিতা আল্লামা মাও. শামসুল হক ফরিদপুরী হুজুরের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।