শোক সংবাদ
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
আব্দুল কাদের
চৌদ্দগ্রামের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ও হকার আবদুল কাদের গত সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। ২ বছর আগে এক দুর্ঘটনায় তার একটি পা কেটে ফেলার পর থেকে তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ৫ মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।