বিরামপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৮
যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যাকারী স্বামীকে তদন্ত কর্মকর্তা পুলিশ গ্রেফতার করে বুধবার দিনাজপুর জেল-হাজতে পাঠিয়েছে।বিরামপুর উপজেলা বিজুল কঞ্চিগাড়ী গ্রামের মোবাশ্বের আলম (৩২) তার শয়নকক্ষে ৩০ অক্টোবর স্ত্রী তারতিনা খানমকে (২০) যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। উক্ত মোবাশ্বের উপজেলার গঙ্গাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মাত্র দেড় বছর আগে নওগাঁ জেলার ধামুইর হাটের তারতিনা খানমের সাথে তার বিয়ে হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। মামলার তদন্ত কর্মকর্তা এস.আই বজলুর রশীদ জানান, ময়না তদন্ত রিপোর্টে তারতিনাকে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ পাওয়া গেছে।