আমড়াতলী আওয়ামী লীগের সম্মেলন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য আবুল বাশারকে সভাপতি ও মুমিনুল ইসলাম শিবলী ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন: সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহে আলম, সাংগঠনিক সম্পাদক কৃষাণ চৌধুরী। আমড়াতলী ইউনিয়নের বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো.কবির হোসেনের সভাপতিত্বে ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইলিয়াছ মিয়া। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ পারভেজ খান ইমরান। বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি মনির হোসেন ঝান্টু, জেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীনুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম রতন, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নির্মল পাল, সাধারণ সম্পাদক লুত্ফুর বারী চৌধুরী হিরু, জেলা তাঁতী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মহানগর যুবলীগ নেতা তারিকুল ইসলাম তারেক প্রমুখ।