কাজিপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২২:০০
সিরাজগঞ্জে: কাজিপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত আহসান হাবিব মহন কাজিপুর সদরের বেড়িপোটল গ্রামের আব্দুল খালেকের পুত্র। পুলিশ জানায়, গতকাল সকাল সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের দুবলাই বাসস্ট্যান্ড মোড়ে বালু ভর্তি একটি ট্রাক দুই মোটর সাইকেল আহসান হাবিব মহন ও রাশেদুল ইসলামকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে আহসান হাবিব মহন নিহত হন। গুরুতর আহত রাশেদুল ইসলামকে কাজিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।