ফেনীতে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার প্রতিবাদে অবরোধ

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর উদ্দিন ভুঁইয়ার বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে তার সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া নামক স্থানে মঙ্গলবার রাত ৯টায় রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করলে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জাফর উদ্দিন ভুঁইয়া ও গাজী এনামুল হক জানান, ফেনী সদর উপজেলার ছাত্রদল নেতা ও কসকা কমিউনিটি সেন্টারের মালিক জমির উদ্দিন ভুঞাকে (৩২)। অভিযোগে বলা হয়। কয়েকদিন পূর্বে আসামি শহীদ গংয়ের গ্রুপের নেতা-কর্মীরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসে মঙ্গলবার রাতে লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর উদ্দিন ভুঁইয়ার বাড়িতে সন্ত্রাসী হামলা করেন। এর প্রতিবাদে জাফর উদ্দিনের সমর্থকরা মঙ্গলবার রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া নামক স্থানে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করলে মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।