আজ কসবা প্রেসক্লাবের সম্মেলন
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২২:০৩
আজ বৃহস্পতিবার ঐতিহ্যবাহী কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া বকুল। উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াস, স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের আহবায়ক ও মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল কাইয়ুম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এডভোকেট এ.কে.এম. আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, অফিসার ইনচার্জ কসবা থানা মো. বদরুল আলম তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু প্রমুখ।