যুক্তরাষ্ট্রে শীতকালীন ঘূর্ণিঝড়ে নিহত ৩
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২২:১৬
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যে মঙ্গলবার শীতকালীন ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এ ঘটনায় তিনজেনের মৃত্যু হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আলাবামা অঙ্গরাজ্যের জনবহুল নগর মোবাইল, টেক্সাস, মিসিসিপি, লুইজিয়ানা, দক্ষিণ ইন্ডিয়ানা, ওকলাহোমা এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হানে। ঘূর্ণিঝড়ে সড়কে গাছ পড়ে হসটোন এলাকায় এক গাড়ি চালক এবং নর্থ লুসিয়ানায় ৫৩ বছরের এক ব্যক্তি ও ওকলাহোমায় দুর্ঘটনায় আরেক ব্যক্তি নিহত হন। আলাবামায় গাছপালা ও কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুত্ বিপর্যয় ঘটেছে।