সাভারে শ্বাসরোধ করে স্ত্রী হত্যা স্বামী গ্রেফতার
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২২:১৭
সাভারে এক পাষণ্ড স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর ঋষিপাড়া এলাকায়। নিহতের নাম নীলা পারভীন (২৪)। সে পাবনা জেলার ফরিদপুর থানার মাদারজানি গ্রামের নজরুল ইসলামের কন্যা। এ ঘটনায় নিহতের বড় বোন নাহিদা আক্তার বাদী হয়ে গতকাল বুধবার দুপুরে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘাতক স্বামী মেহেদী হাসান ওরফে মামুনুর রশিদকে (৩০) গ্রেফতার করেছে ।
পুলিশ জানায়, বুধবার দুপুরে এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেফতার করা হয়। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।