প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

গত ২৫ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত জমি সংক্রান্ত প্রতিবেদনের একটি অংশের প্রতিবাদ করেছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব করিম উদ্দিন ভরসা। প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রতিবেদনে তার জমি নিয়ে প্রকাশিত তথ্যটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। ১৯৭৬ সালে জনৈক সৈয়দ আহমদের কাছ থেকে রাজউকের আইন অনুযায়ী জমিটি ক্রয় করা হয়। বর্তমানে তিনি ও তার পরিবার তা ভোগ দখল করছেন।