চট্টগ্রামে চার শিবির কর্মী গ্রেফতার

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় গতকাল বুধবার অভিযান চালিয়ে চার শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে শাহবুদ্দিন মাসুদ (২০), হাবিবুর রহমান (২০), মো. ইব্রাহীম (১৯) ও ফজল করিম (১৮)। এরা সবাই চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের ছাত্র। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শিবির কর্মীরা গত ১৮ ডিসেম্বর ষোলশহর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ছিল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট, শিবিরের কর্মপদ্ধতি সংক্রান্ত কাগজপত্র ও গোলাম আজমের লেখা বই উদ্ধার করা হয়েছে।