দ্বাদশ রাশির পূর্বাভাস
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২০:০১
আজ ১৪ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৪ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫১ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও শনি। আপনার শুভসংখ্যা ১ ও ৮। শুভবার:শনি ও রবিবার। শুভরত্ন:নীলা ও চুনি।
প্রকৃতিগতভাবে আপনি: অত্যন্ত বাস্তববাদী ও চাপা ব্যক্তিত্বের অধিকারী। আপনি উচ্চাভিলাষী। লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে লেগে থাকার গুণ আছে। কাজ ও দায়িত্বের ব্যাপারে সিরিয়াস। সব নিখুঁতভাবে করতে চান। তবে আপনার মধ্যে সামাজিকতার অভাব থাকতে পারে। একাকী থাকতেই ভালোবাসেন। কারও আনুকূল্য পেতে চান না। অনুগৃহীত থাকতে চান না। জীবনের কণ্টকাকীর্ণ পথে অগ্রগতি হবে ধীর।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রাষ্ট্রনায়ক উড্রো উইলসন, রাজা বীরেন্দ্র, ঔপন্যাসিক রিজিয়া রহমান, সাংবাদিক আহমেদ জামান চৌধুরী, জ্যোতির্বিদ মার্টিন স্কিমড, আবহাওয়াবিদ কার্ল গুস্তক রসবি, আলমগীর রহমান।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। উচ্চশিক্ষার্থীরা কোনো সুযোগ পেতে পারেন। স্বামী-স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। মনের কোনো গোপন প্রত্যাশা পূরণ হতে পারে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। সঞ্চয়ের প্রচেষ্টায় সাফল্য আসতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় সাফল্য আসতে পারে। প্রকৌশলীদের বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি শুভ। ব্যয় বৃদ্ধির আংশকা আছে। আজ কোনো ঝুঁকি নিবেন না।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিস্থলে কোন ঝামেলা থাকলে মিটিয়ে ফেলতে পারবেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। প্রাপ্ত তথ্য যাচাই করে নিন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক বিষয়ে সাফল্য আসতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। শরীর খুব একটা ভালো যাবে না। চোখের সমস্যা বা মাথাব্যথায় ভুগতে পারেন। শত্রু পক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। স্বামী-স্ত্রীর ভুল বুঝাবুঝি মিটে যেতে পারে। পাওনা টাকা আদায়ের সুযোগ পেতে পারেন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। লেখক-সাংবাদিকদের কর্মে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ বাড়িতে কারো অসুস্থতায় মানসিক শান্তি বিঘ্নিত হবে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। কিছু সুযোগ হাতে আসতে পারে। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে উপকৃত হবেন। কোনোভাবেই সিদ্ধান্তহীনতায় ভোগা ঠিক হবে না। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ রোমান্টিক প্রস্তাবে সাড়া পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তনেবর যোগ আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ অকারণ জেদ পরিহার করুন। জেদি মনোভাবের জন্য কারো সাথে বিবাদে জড়াতে পারেন। ঝগড়া-বিবাদ এড়াতে পারলেই ভালো করবেন। পারিবারিক ক্ষেত্রে কোনো অশান্তি দেখা দিতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। দুঃচিন্তা পরিহার করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। বুদ্ধি ও মার্জিত ব্যবহার দিয়ে অন্যকে আকৃষ্ট করতে পারবেন। দাম্পত্য শান্তি বজায় থাকবে। হঠাত্ পুরোনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ মন দুঃশ্চিন্তাগ্রস্ত থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কাউকে বেশি বিশ্বাস করবেন না। আজ প্রতারিত হওয়ার আশংকা আছে। নিজের বুদ্ধিতে চললে কর্মে সাফল্য পাবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। পদস্থ ও প্রভাবশালী কারো সাথে মতবিরোধ হতে পারে। অপ্রিয় সত্য প্রকাশে বিরত থাকুন। দাম্পত্য শান্তি বজায় থাকবে। স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন। অংশীদারী ব্যবসায় সুফল পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পেতে পারেন। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। বেকারদের কর্মসংস্থানের চেষ্টা সফল হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।