লেখা আহ্বান

সুধি পাঠক! প্রত্যেক বছরের মত এবারো পবিত্র বিশ্ব ইজতেমা আমাদের মাঝে সমাগত। এবার প্রথম পর্ব—১১, ১২ ও ১৩ জানুয়ারি ও দ্বিতীয় পর্ব ১৮, ১৯ ও ২০ তারিখে অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে দাওয়াতে দ্বীন, ইসলামে তাবলীগের তাত্পর্য, প্রয়োজনীয়তা, পদ্ধতি, নবী রসূল ও সাহাবীদের তাবলীগের বিবরণ এবং বিশ্ব ইজতেমা সংশ্লিষ্ট তথ্যবহুল লেখা ধর্মচিন্তা পাতায় প্রকাশ করা হবে। এ বিষয়ে আপনাদের নিকট থেকে মানসম্মত উত্কৃষ্ট লেখা প্রত্যাশা করছি। আগামী ৪ জানুয়ারি শুক্রবারের মধ্যে নিন্মোক্ত ই-মেইলে অথবা সিডিতে পাঠাতে হবে। হাতে লেখা কপি গ্রহণযোগ্য নয়। লেখা পাঠাবার ঠিকানা সম্পাদক ধর্মচিন্তা বিভাগ, দৈনিক ইত্তেফাক, ৪০, কাওরান বাজার, ঢাকা ১২১৫। e-mail : mzhazadi@yahoo.com