গল্পবিক্রেতার খাতা—১
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২০:১৪
তোমার কথা ভাবতে ভাবতে একদিন পাঁচ আর তিনের অঙ্ক ভুলে যাই। আসলে পৃথিবীটা বড় হিসেবের—কেননা এখানে কুকুর, চাঁদ ও মানুষের বসবাস। এসবের মধ্যে আমি ঠিক কী হিসেবে চিহ্নিত হব জানি না। তার পরও, শুধু এতটুকু জানি, এই অচেনা শহরের পৃথিবীতে তুমি ছাড়া আমি অনর্থক, বারবার বাড়ি ফেরার রাস্তা ভুলে যাই। লোকে বলবে এ কবিতা জীবন থেকে পলাতক মানুষের কিন্তু আমি জানি বেদনার যে ছায়ামূর্তি—যেখানে তোমার নাম লেখা হবে, সেখানেই লেখা আছে ভালোবাসা—ক্রোধ, চুরুট ও গুমরে ওঠা গান। তোমার কথা ভাবতে ভাবতে এই পৃথিবীর অঙ্কখাতা আমি ফেলে আসি প্রাথমিক বিদ্যালয়ে...