মেঘের চোখ থেকে খসে পড়ে কষ্টের ছায়া

মেঘের চোখ থেকে খসে পড়ে কষ্টের ছায়া; শরীর থেকে বুঝে নেয় পোশাকের হিসাব— পোশাক বদলানো ছায়ার বুকে আগুনের নিঃশ্বাস! কুয়াশার আঙিনায় পুড়ে যায় একমুঠো সাদাপৃষ্ঠা যেখানে লেখা হতো রংধনুর কথা; এভাবেই সমুদ্র থেকে উঠে আসা উত্কণ্ঠিত সময় স্নান করে ডোবার পানিতে—জন্ম-মৃত্যু ধূসরের ছায়া; বৃক্ষের চোখ থেকে নয়, মেঘের চোখ থেকে খসে পড়ে কষ্টের ছায়া;