সমুদ্র সৈকত থেকে সরাসরি ‘দ্য টেম্পেস্ট’
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২০:৪৩
কক্সবাজারের সমুদসৈকতে ঢাকা থিয়েটারের নাটক ‘দ্য টেম্পেস্ট’-এর একটি প্রদর্শনী হবে আজ। বিকেল ৩টা ০৫ মিনিট থেকে নাটকটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। আফজাল হোসেনের উপস্থাপনায় দেশে এই প্রথম কক্সবাজার সমুদসৈকত থেকে কোনো মঞ্চনাটক সরাসরি ম্প্রচার করা হবে।
রুবাইয়াত্ আহমেদ অনূদিত ও রূপান্তরিত ‘দ্য টেম্পেস্ট’ নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।
এই নাটকে অভিনয় করেছেন—শিমুল ইউসুফ, এশা ইউসুফ, চন্দন চৌধুরী, খায়রুল ইসলাম পাখি, কামাল বায়েজিদ, শহিদুজ্জামান সেলিম, রুবাইয়াত্ আহমেদ, রুবল লোদী প্রমুখ।