বিনোদন প্রতিদিন চয়েজ

‘সেতু বন্ধন’-এ মেহজাবিন

আজ রাত ৯টা ৫ মিনিটে দিগন্ত টেলিভিশনে প্রচার হবে দুই প্রজন্মের সফল দুই চিত্র পরিচালককে নিয়ে দিগন্তের সাপ্তাহিক আয়োজন ‘সেতু বন্ধন’। আর এ পর্বে ‘সেতু বন্ধন’-এর সেটে উপস্থিত থাকবেন এ সময়ের ব্যস্ত মডেল-অভিনেত্রী মেহজাবিন। মডেলিং, ছোটপর্দার কাজ ও চলচ্চিত্র নিয়ে আলোচনা করা হয়েছে অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানভীর তারেক এবং অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেন লুত্ফর হাসান।