জাল ভিসা ও পাসপোর্ট
চক্রের দুই প্রতারক
গ্রেফতার
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:০৩
রাজধানীতে জাল ভিসা ও পাসপোর্টসহ দুই প্রতারক গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে আল আমিন ও তুহিন। সিআইডি পুলিশের একটি টিম বুধবার বিকালে তাদের ফকিরাপুল এলাকার একটি শপিং সেন্টার থেকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৫টি জাল ভিসা ও ৫টি পাসপোর্ট। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জালজালিয়াতের সঙ্গে জড়িত।