আত্রাইয়ে নকল মূর্তিসহ তিনজন গ্রেফতার

নকল সোনার মূর্তিসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় ভবানীপুর বাজারে মূর্তি পাচারকারী সংঘবদ্ধ দল পিতলের একটি মূর্তির ওপর সোনার রং লাগিয়ে বিক্রি করার সময় স্থানীয় জনতা ৩ ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার তারাটিয়া বড়ডাঙ্গা গ্রামের চানমুদ্দিন (৩৫), জাতোপাড়া গ্রামের জামাল উদ্দিন (৩৫) এবং রানিনগর উপজেলার দুর্গাপুর গ্রামের মজিবর রহমান (৪৫)। এ ব্যাপারে মোট ৫ জনকে আসামি করে পুলিশ আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছে। ২ জন পলাতক।