দশমিনায় জেলেদের মানববন্ধন
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:১৫
পটুয়াখালীর দশমিনায় ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জেলেরা। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ তোফায়েল হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বাশবাড়িয়া মত্স্যজীবী সমিতির সভাপতি আঃ ছালাম গাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রায়হান বাদল, হারুন অর রশিদ, নুরুল ইসলাম মাষ্টার, সিকদার নজরুল ইসলাম, তানভির আহমেদ প্রমুখ। মানববন্ধনে সহযোগিতা করেন কোডেক মানুষের জন্য প্রকল্প।