সাঘাটার কমিউনিটি ক্লিনিকে সফল ডেলিভারি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা বেসরকারি ক্লিনিকে নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চল গাইবান্ধার সাঘাটায় পদুমশহর ইউনিয়নের সিংড়িয়া বাজার কমিউনিটি ক্লিনিকে গত মঙ্গলবার সর্বপ্রথম গর্ভবতী মায়ের সন্তান প্রসব করা হয়েছে। মা নাসিমা বেগম ও নবজাতক উভয়ে সুস্থ আছে। সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, সরকার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কথা চিন্তা করে জেলায় ৭টি কমিউনিটি ক্লিনিকে বার্থিং সিস্টেম চালু করে।