গোদাগাড়ীতে আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:১৮
রাজশাহীর গোদাগাড়ীতে শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সমঝোতায় পৌর কমিটি বাতিলসহ ভোটের মাধ্যমে নতুন করে নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পৌর আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে গোদাগাড়ীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক ডাইংপাড়া মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক পৌর আওয়ামী লীগ সভাপতি মনিরুল ইসলাম বাবু, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সাবেক পৌর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আহমেদ আফাক নবী মটর, বিশিষ্ট ব্যবসায়ী আলকাস বিশ্বাস, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক মোমিনুল ইসলাম প্রমুখ।