গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরে বুধবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হয়। বুধবার ভোর সাড়ে চারটার দিকে বন্দরের ব্যবসায়ী মন্টু মাতুব্বরের বেকারী থেকে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।