দেশের তরুণ ও মেধাবী ব্যাংকারদের পুরস্কৃত করতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ‘এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০১৯’ প্রতিযোগিতার আয়োজন করেছে। এবার দ্বিতীয় আয়োজন। ২০১৮ সালে প্রবর্তিত এই প্রতিযোগিতার মাধ্যমে পাঁচ জন তরুণ মেধাবী ব্যাংকারকে প্রথমবারের মতো পুরস্কৃত করেছে মার্কেন্টাইল ব্যাংক। এবছর প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৫ থেকে ৭ মে ব্যাংকের ওয়েবসাইটে (www.mblbd.com) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ৫ থেকে ১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ৫ টি ধাপে প্রতিযোগীদের মান যাচাইয়ের মাধ্যমে শীর্ষ ৫ মেধাবী ব্যাংকারকে নির্বাচিত করা হবে। তাদের প্রত্যেককে ২ লাখ নগদ টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। - প্রেস বিজ্ঞপ্তি