তিন মাস পর সোনালী ব্যাংকে পর্ষদ সভা
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১২
প্রায় তিন মাস পর সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সদ্য নিয়োগ পাওয়া ৮ পরিচালকসহ পর্ষদের ১২ জন সদস্যই উপস্থিত ছিলেন। তবে নতুন কমিটির প্রথম সভায় আলোচনায় হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারী নিয়ে কোন আলোচনা হয়নি। নিজেদের মধ্যে পরিচিত হওয়া এবং বছরের শেষ সময়ে ঋণ পুন:তফশিল ও অবলোপনসহ কিছু বিষয়ে সি"ান্ত হয়েছে বলে সূত্র জানায়। রাষ্ট্রায়ত্ত্ব জনতা, রূপালী ও অগ্রনী ব্যাংকেও গতকাল পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, সে্বেম্বর মাসে এক সঙ্গে বেশ কয়েকজন পরিচালকের মেয়াদ শেষ হওয়ায় কোরাম সংকটে পড়ে সোনালী ব্যাংক। এসময় গুরুত্বপূর্ণ অনেক সি"ান্ত নিতে পারছে না জানিয়ে পরিচালক নিয়োগের জন্য অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি দেয় ব্যাংকটি। অবশেষে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত ৩ বাণিজ্যিক ব্যাংক ও ৪ বিশেষায়িত ব্যাংকে মোট ৩১ জন পরিচালক নিয়োগ দেয় বিভাগ।
সভা শেষে সদ্য নিয়োগ পাওয়া পর্ষদ সদস্য নজিবর রহমান বলেন, তবে হলমার্ক কেলেঙ্কারির ঘটনার সমাধানকে একটি চ্যালেঞ্জ। 'হলমার্ক কেলেঙ্কারির ঘটনাটি নতুন পর্ষদের জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় করনীয় নির্ধারনের বিষয় নিয়ে পরবর্তী পর্ষদ সভায় আলাপ হবে। চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামের সভাপতিত্তে সভায় সদ্য নিয়োগ পাওয়া পরিচালকগন উপস্থিত ছিলেন।