শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১২
শেয়ারবাজারে সাধারণ মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক আগেরদিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-২০ মূল্যসূচক আগেরদিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৪৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে ২৬৮টি কোমপানির ৬ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ২২৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাতবদল হয়েছে। লেনদেন হয়েছে ২২৭ কোটি ৭১ লাখ ৩৯ হাজার ৩৮ টাকা। যা আগের দিনের চেয়ে ১৪ কোটি ৮৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৬৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে ডিএসইর প্রধান ১০টি কোমপানি হলো- বেক্সিমকো, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো ফার্মা, ইউনিক হোটেল, সামিট পাওয়ার, বিএসসিসিএল, গ্রামীণ ফোন, এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট ও আরএন স্পিনিং। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- মডার্ন ডাইয়িং, অরিয়ন ইনফিউশন, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, গ্ল্যাক্সোস্মিথ কেলাইন, কাশেম ড্রাইসেল, এবিবি ১ম মিউচুয়াল ফান্ড, তাক্কাফুল ইন্স্যুরেন্স, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ইন্স্যু: ও বিডি ল্যাম্পস। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- পদ্মা অয়েল, ইমাম বাটন, ইস্টার্ন লুব্রিকেন্টস, জিএসপি ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, দুলামিয়া কটন, এনএইচএফআইএল, বিআইএফসি, ইবনে সিনা ও ৬ষ্ঠ আইসিবি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক আগেরদিনের চেয়ে ১০৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক আগেরদিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১ পয়েন্টে দাঁড়িয়েছে। ১৮২টি কোমপানির ৮৮ লাখ ৬৯ হাজার ২৩৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের হাতবদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ৬৬৭ টাকা। যা আগেরদিনের চেয়ে ৯০ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা বেশি। লেনদেনকৃত ১৮২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের।