রাজশাহী বোর্ডে বেড়েছে পাসের হার, শীর্ষে ক্যাডেট কলেজ

তৃতীয় বারেরমত অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। ২০১০ সালে এ বোর্ডে পাসের হার ছিল শতকরা ৬৩ ভাগ। ২০১১ সালে শতকরা ৭৯ দশমিক ৮৮ ভাগ। আর চলতি ২০১২ সালে পাসের হার দাঁড়িয়েছে শতকরা ৮৫ দশমিক ০৯ ভাগ। ২০১০ সালে এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৫০৮ জন, ২০১১ সালে ৪ হাজার ২১২ জন এবং এবার পেয়েছে ৬ হাজার ২২১ জন। এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। পাস করেছে ১ লাখ ৫৭ হাজার ৮৬৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২২১ জন। এর মধ্যে ছেলে ৩ হাজার ২৭৪ জন এবং মেয়ে ২ হাজার ৯৪৭ জন। শীর্ষে রাজশাহী ক্যাডেট কলেজ জেএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে সেরা স্থান অক্ষুণ্ন রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে ৫৬ জন শিক্ষার্থী ফরমপূরণ করেছিল। চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে সকলেই পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। রাজশাহী বোর্ডে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে পাবনা ক্যাডেট কলেজ। এই কলেজ থেকে ফরমপূরণ করা ৪৮ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। তৃতীয়: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বগুড়ার ২৭৭ জন শিক্ষার্থীর সকলেই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ২১৩ জন। চতুর্থ হয়েছে বগুড়া জিলা স্কুল; পঞ্চম: বগুড়া গভ. গার্লস হাই স্কুল; ষষ্ঠ: বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ বগুড়া; সপ্তম: গভ. পি.এন গার্লস হাইস্কুল, রাজশাহী; অষ্টম: রাজশাহী কলেজিয়েট স্কুল; নবম: রাজশাহী গভ. গার্লস হাইস্কুল; দশম: আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক হাইস্কুল; একাদশ: পাবনা গভ. গার্লস হাইস্কুল; দ্বাদশ: পল্লী উন্নয়ণ একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, বগুড়া; ত্রয়োদশ: মোমেনা আলী বিজ্ঞান স্কুল, সিরাজগঞ্জ; চতুর্দশ: পাবনা জিলা স্কুল; পঞ্চদশ: গভ. ল্যাবরেটরী হাইস্কুল, রাজশাহী; ষোড়শ: এসওএস হারমান গুনিয়া কলেজ, বগুড়া; সপ্তদশ: ইক্ষু গবেষণা হাইস্কুল, পাবনা; অষ্টদশ: কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, নাটোর; ঊনবিংশ: নওগাঁ গভ. কে.ডি হাইস্কুল; কুড়িতম: নবাবগঞ্জ গভ. গার্লস হাইস্কুল।