মেধাবী মুখ
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১৪
অর্ণব
প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) ঢাকা বোর্ডে গোল্ডেন জিপিএ পেয়েছে মো. সাকিফ জুহায়ের অর্ণব। চলতি বছর ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট থেকে পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সে প্রতিটি বিষয়ে এ প্লাস পেয়েছে। গোল্ডেন জিপিএপ্রাপ্ত অর্ণব সাফল্য সম্পর্কে বলেছে, নিয়মিত পড়াশুনা এবং বাসায় তার মা ও বড় বোন সব সময় ভালো ফলাফল করার বিষয়ে উত্সাহ দিয়েছেন। পাশাপাশি স্কুলের শিক্ষকদেরও অনুপ্রেরণা ছিলো। অর্ণবের বাবা দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাকির আহমদ।
আনিকা
বাড্ডা আলাতুন্নেসা স্কুল এন্ড কলেজের ছাত্রী আফরিন সুলতানা আনিকা এবারের প্রথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে দৈনিক ইত্তেফাকের সাব-এডিটর আশরাফুল ইসলাম ও শাহানারা খাতুনের জ্যৈষ্ঠ কন্যা।
আদনান
আল ইমরান আদনান ২০১২ সালের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র আদনান দৈনিক ইত্তেফাক ও একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি ও খুরশিদা ইসলামের পুত্র।