নিয়োগ পেলেন
১৮১২ জন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১৫
৩১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৮১২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ১৫ জানুয়ারির মধ্যে তাদের নিজ নিজ বিভাগে যোগ দিতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের বেতন কাঠামো অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা ১১ হাজার টাকা মূল বেতনসহ আনুষঙ্গিক ভাতা পাবেন। নিয়োগপ্রাপ্তদের লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র অথবা সরকার-নির্ধারিত প্রতিষ্ঠানে চার মাসের বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার পদে ২১৬ জন, সহকারী সচিব পদে ১৮ জন, সহকারী মহা হিসাব রক্ষক পদে ৫ জন, সহ হিসাব রক্ষণ প্রকৌশলী পদে ১ জন, সহকারী সার্জন পদে ৩০৩ জন, উপজেলা মত্স্য কর্মকর্তা পদে ১০ জন, সহকারী কর কমিশনার ৪৬ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট পদে ৭ জন, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা পদে ১৩৬ জন, তথ্য ক্যাডারের সহকারী পরিচালক (অনুষ্ঠান) ২৯ জন, তথ্য অফিসার/গবেষণা/ সমমানের পদে ২৫ জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪৭ জন, খাদ্য নিয়ন্ত্রক পদে ২ জন, বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) সহকারী প্রধান পদে ২৯ জন, সমবায়ের সহকারী নিবন্ধক ৪ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারী) ৯৪ জন, সহকারী পুলিশ সুপার ১৭৯ জন, সহকারী পোস্ট মাস্টার জেনারেল ৮ জন, সহকারী ডেন্টাল সার্জন ৩২ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২ জন, সহকারী নির্বাহী প্রকৌশলী (রেলওয়ে প্রকৌশল) ৯ জন, সহকারী যন্ত্র প্রকৌশলী ৭ জন, সহকারী বেতার প্রকৌশলী ২ জন, সহকারী প্রকৌশলী সিভিল (সওজ) ২৮ জন, সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী ২ জন, সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী ২ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক (রেলওয়ে প্রকৌশল) ২ জন, সহকারী প্রকৌশলী (সিভিল-গণপূর্ত) ৪৭ জন, পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, ভেটেরেনারি সার্জন/বৈজ্ঞানিক কর্মকর্তা/ প্রভাষক ৩০ জন, সহকারী প্রকৌশলী (ইএম) ২৪ জন, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) ৩ জন, সমবায়ের পরিসংখ্যানবিদ ১ জন, সাধারণ শিক্ষার প্রভাষক (প্রাণীবিদ্যা) ১ জন, বাংলা ২ জন, রাষ্ট্রবিজ্ঞান ৪০ জন, ইংরেজী ৫৯ জন, দর্শন ৪৪ জন, অর্থনীতি ১৮ জন, ইতিহাস ২১ জন, সমাজকল্যাণ ৩৪ জন, ইসলামের ইতিহাস ১৪ জন, সমাজ বিজ্ঞান ২৬ জন, আরবী ও ইসলামী শিক্ষা ১ জন, পদার্থবিদ্যা ১৯ জন, রসায়ন ৩২ জন, কৃষি বিজ্ঞান ৩ জন, মনোবিজ্ঞান ১ জন, হিসাব বিজ্ঞান ৩২ জন, উদ্ভিদ বিজ্ঞান ১১ জন, ব্যবস্থাপনা ২৯ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ১ জন, সংগীতের ইতিহাস একজন, শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য বাংলার প্রভাষক ১ জন ও শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য প্রভাষক (শিক্ষা) ৭ জন, গার্হস্থ্য অর্থনীতি ৪ জন, মার্কেটিং ৫ জন, মৃত্তিকা বিজ্ঞান ৫ জন।