সোসাইটি অফ মেডিক্যাল
বায়োকেমিস্টস এর জাতীয়
সম্মেলন শুরু আজ
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১৬
বাংলাদেশ সোসাইটি অব মেডিক্যাল বায়োকেমিস্টস-এর অষ্টম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার-২০১২ আজ শুক্রবার ঢাকার শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমির অডিটরিয়ামে শুরু হবে। দুইদিনব্যাপী এ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক প্রধান অতিথি থাকবেন। এতে সারাদেশের মেডিক্যাল বায়োকেমিস্টরা বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনার মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবেন। -প্রেস বিজ্ঞপ্তি।