সবার সম্মিলিত চেষ্টার ফলেই এ সাফল্য

জেএসসিতে দ্বিতীয় এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় তৃতীয় স্থান লাভকারী ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বলেন, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আগামীতে আরো ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, স্কুলের সাপ্তাহিক পরীক্ষা শিক্ষার্থীদের মানোন্নয়নে বড় ধরনের ভূমিকা রেখেছে। শিক্ষকরা আন্তরিকতার সাথে শিক্ষাদান করেছেন, অভিভাবকরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। ছাত্রীদেরও ভালো ফল অর্জন করার চেষ্টা ছিল। তাই জেএসসি ও পিএসসি উভয় পরীক্ষাতেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।