শিক্ষার্থীদের ক্লাসমুখী করার ফলেই ভাল ফল

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দ্বিতীয় শীর্ষ স্থান অর্জনকারী ন্যাশনাল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মো. শহীদুল্লাহ বলেন, শিক্ষার্থীদের ক্লাসমুখী করার কারণেই আমাদের ভালো ফল এসেছে। আমি মনে করি, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করা উচিত। তাহলেই শিক্ষার্থীরা ভালো ফল লাভ করবে। তিনি বলেন, ভালো ফলের পিছনে শিক্ষকদের ভূমিকা অনেক। এ বিষয়টি বিবেচনায় রেখে আমরা শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়েছি। ভালো পরিবেশ ও আচরণের ফলেই এ ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে পেরেছি।