চাঁদপুরে ডাকাতিয়া নদী ভাঙনরোধে মানববন্ধন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড় ভরাট করায় উত্তর পাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙন থেকে নদীর পাড় রক্ষা করতে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় শতাধিক পরিবার মানববন্ধনে অংশ নেন। সোমবার সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা তাদের বাড়িঘর, মসজিদ, সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহবান জানান।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা হাবীবুর রহমান গাজী, ফারুক দর্জি বলেন, নদী ভাঙন রক্ষায় তারা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী স্থানীয় সংসদ সদস্য ডা. দীপু মনি, স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পৌরসভার মেয়র বরাবর আবেদন করেছেন।