প্রাথমিকে দেশসেরা বিশ বিদ্যালয়

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মেধা তালিকায় বিশটি স্কুলের মধ্যে ১৪টি ঢাকা বিভাগের। ডিআরভুক্ত ছাত্র-ছাত্রী, জিপিএ ৫, পাসের হার ও অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের হারের ভিত্তিতে সেরা বিশটি বিদ্যালয় নির্বাচন করা হয়েছে। এবার সারাদেশের মধ্যে সেরা হয়েছে ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। এই স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৫৬৩ জন। এখানে শতভাগ পাস করেছে। মনিপুর স্কুলের মোট অর্জিত মান ৬৬ দশমিক ০৭১৪। দ্বিতীয় স্থান অধিকার করেছে ঢাকার মতিঝিলের ন্যাশনাল আইডিয়াল স্কুল। এ স্কুলের মোট মান ৫০ দশমিক ০৮৯৭। শতভাগ পাস করে জিপিএ ৫ পেয়েছে ৮৮০ জন। তৃতীয় স্থান অধিকার করেছে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ। এই স্কুলের মান ৪৬ দশমিক ৫৬৯৩। শতভাগ পাস করে জিপিএ পেয়েছে ৭৯০ জন। চতুর্থ হয়েছে ঢাকার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের অন্তর্ভুক্ত মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। এই স্কুলের মান ৪৬ দশমিক ০৬৫৩। এই স্কুল থেকে শতভাগ পাস করে জিপিএ পেয়েছে ৬৫১ জন। এই স্কুল এ্যান্ড কলেজ জেএসসিতেও সপ্তম স্থান অধিকার করে। পঞ্চম হয়েছে আইডিয়াল স্কুল এন্ড কলেজ। এই স্কুলের মান ৪৩ দশমিক ৬৪৩৫। শতভাগ পাস করে জিপিএ পেয়েছে ৬৬৫ জন। অন্য স্কুলের মধ্যে পর্যায়ক্রমে ষষ্ঠ হয়েছে ঢাকা ডেমরার গ্রীন গার্ডেন এন্ড হাইস্কুল, ৭ম কুমিল্লার কুমিল্লা মর্ডান স্কুল, ৮ম ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি, ৯ম ঢাকার গুলশান আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ১০ম ঢাকা ডেমরার এ কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১১তম ঢাকা মিরপুরের মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়, ১২তম ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ পুলিশ স্মৃতি স্কুল ও কলেজ, ১৩তম রংপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ১৪তম ঢাকা গুলশানের বনানী বিদ্যানিকেতন, ১৫তম খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ১৬তম ঢাকা ক্যান্টনমেন্টের উত্তরা হাই স্কুল এন্ড কলেজ। ১৭তম চট্টগ্রাম কোতয়ালীর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, ১৮তম চট্টগ্রাম বন্দরের বি এন স্কুল এন্ড কলেজ প্রাবি, ১৯ তম চট্টগ্রাম কোতয়ালীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ২০তম স্থান অধিকার করেছে ঢাকা ক্যান্টনমেন্টের বি এ এফ শাহীন কলেজ।