পাঠদানে আধুনিক প্রযুক্তির
ব্যবহারেই এ সাফল্য
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:৩৯
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সেরাদের সেরা প্রতিষ্ঠান মনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন বলেন, শিক্ষক শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দ্বিতীয়বারের মতো প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি। আমাদের শিক্ষকরা নিয়মিত ক্লাসের পড়া ক্লাসেই আদায় করে নেন। এছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেয়ায় শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখতে পারছে। তিনি বলেন, পাঠদানে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের নিয়মিত অবহিত করানোয় অপেক্ষাকৃত দূর্বল শিক্ষার্থীদের মানোন্নয়ন করা সহজ হয়েছে। আর শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত চেষ্টার ফলেই এ সাফল্য।