ট্রাইব্যুনালে বাধা সৃষ্টি করে খালেদা নিজেকে যুদ্ধাপরাধী হিসাবে চিহ্নিত করেছেন

স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর বলেছেন, খালেদা জিয়ার দুই ছেলে দেশের অর্থ বিদেশের ব্যাংকগুলোতে পুঞ্জিভূত করেছে। বিরোধী দলীয় নেত্রী ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারে বাধাগ্রস্ত করে যুদ্ধাপরাধী হিসাবে নিজেকে চিহ্নিত করেছেন। বিএনপি-জামায়াত সরকার দেশের উন্নয়নে কোন কাজ করেনি। গতকাল বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করে উপজেলা তথা দেশের উন্নয়নে কাজ করার জন্য তিনি আহবান জানান। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও ৮নং সেক্টর কমান্ডার লে. (অবঃ) আবু ওসমান চৌধুরী। জেলা আওয়ামী লীগের সভাপতি ড. সামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।