গাইবান্ধায় শিশু সমাবেশ

শিশুরা অপরাধ করে না, ভুল করে— এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত বৃহস্পতিবার গাইবান্ধায় এক শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউসেপ বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন প্রফেসনাল রিসার্স অ্যাডভোকেসী ট্রেনিং অ্যাকশন ইয়ার্ড (প্রত্যয়) ওই শিশু সমাবেশের আয়োজন করে। স্থানীয় আব্দুল হাই আকবর আলী হাইস্কুল মাঠে প্রধান শিক্ষক জবেদ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অফিসার আবু মোহাম্মদ সুফিয়ান। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেলাল হোসেন, উত্পল বর্মণ, আব্দুল হাই, আলিমুজ্জামান, নয়ন মিয়া, মাহফুজার রহমান, শিশু নেত্রী বিলকিস আক্তার প্রমুখ।