যুগোপযোগী কৃষি প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ১৮:৫৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ও দুর্লভপুর ইউনিয়নের চরাঞ্চলবাসীর আর্থ-সামাজিক উন্নয়নে স্থানীয় গ্রামীণ বহুমুখী উন্নয়ন সংস্থা জিবাস। কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও আইরিশ এইড’র সহযোগিতায় নদী ও জীবন-২ প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সুবিধা বঞ্চিতদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত্ করা, উন্নত ও যুগোপযোগী কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুনির্দিষ্ট পরিবারগুলোর আয় বৃদ্ধি করা, অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং সেই সাথে চরাঞ্চলের বাইরে তাদের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্যনীতিমালা প্রবর্তনের মাধ্যমে সরকার ও বিভিন্ন দাতা সংস্থার সম্পদ এবং বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করা, বিশেষ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও কৃষিখাতকে অগ্রগণ্য করা।