দিনাজপুরে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে মতবিনিময়

দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয়ে আয়োজিত সভায় স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসী গ্রুপ-বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য হাসমিন লুনা বলেছেন, শাসন ও জীবন সম্পর্কিত সকল সমস্যা দূরীকরণের লক্ষ্যে আমাদের দেশে বহু প্রচেষ্ঠা চলেছে এবং অব্যাহত চলবে। গত মঙ্গলবার বেলা ১১ টায় দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসী গ্রুপ-বাংলাদেশ আয়োজিত “স্থানীয় সরকার ব্যবস্থাকে স্বশাসিত ও শক্তিশালীকরণে জনপ্রতিনিধিদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসী গ্রুপ-বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হাসমিন লুনা উপরোক্ত কথা বলেন। সদর উপজেলা ৫নং শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন দুলাল, স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসী গ্রুপ-বাংলাদেশ-এর রংপুর অঞ্চলের সমন্বয়কারী তুহিন আলম, ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম, রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর দিনাজপুর জেলা সভাপতি ইসলাম নূর প্রমুখ।