কিশোরগঞ্জে দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ১৮:৫৬
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) কিশোরগঞ্জ’র উদ্যোগে “আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস” উদ্যাপিত হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে একটি র্যালি বিকাল ৩টায় র্যালী সনাক কার্যালয়, খড়মপট্টিতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। র্যালীর পর ইয়েস সদস্যদের পরিবেশনায় জাতীয় সংগীত এবং টিআইবির দুর্নীতিবিরোধী থিম সং কোরিওগ্রাফির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় আন্তর্জাতিক দিবসের প্রবন্ধ উপস্থাপন করেন সনাক সহ-সভাপতি দীপিকা দাস। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য উষা রানী দেবী। আলোচনা সভায় বক্তাগণ দুর্নীতির বিভিন্ন দিক আলোকপাত করেন এবং বাংলাদেশে দুর্নীতির মাত্রা, কারণ ও ফলাফল ইত্যাদি নিয়ে আলোচনা করেন। বক্তাগণ সরকারি বেসরকারি বিভিন্ন সেক্টরে দুর্নীতি ছেয়ে গেছে এবং দুর্নীতির করাল গ্রাস থেকে দেশ বেরিয়ে আসতে পারছে না বলে উল্লেখ করেন। দুর্নীতির কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। দেশের দরিদ্র জনগণই বেশি দুর্নীতির শিকার হয়। আমাদের বাংলাদেশের যুব সমাজের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এমনকি ত্রীদ্ধড়া ক্ষেত্রেও এদেশের যুব সমাজ দেশের মুখ উজ্জ্বল করছে। হিমালয় জয় করছে এদেশের যুব সমাজ। তারা সবকিছুই করতে পারে। তাই এদেশ থেকে দুর্নীতি বিতাড়িত করতে হলে অবশ্যই যুব সমাজকে এগিয়ে আসতে হবে। প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ জেলা মো: সিদ্দিকুর রহমান বলেন, আমরা প্রতিদিন খবরের কাগজ খুললেই দুর্নীতির সংবাদ দেখতে পাই। তিনি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান এবং টিআইবি ও সনাক কিশোরগঞ্জকে এই ধরনের দুর্নীতিবিরোধী জনসচেতনতা ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য ধন্যবাদ জানান।