আমতলীতে কৃষকদের মাঝে অনুদান বিতরণ

আমতলীতে বেসরকারী সংস্থা ব্র্যাকের কৃষি খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের উদ্যোগে সিডর ও আইলা ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ ক্রয় বাবদ অনুদান বিতরণ অনুষ্ঠান ব্র্যাকের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আমতলীর ব্যবস্থাপক এস এম শাহ আলমের সভাপতিত্বে আমতলী ব্র্যাক অফিসে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন (সানু)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সন্তোষ চন্দ্র মণ্ডল, সাংবাদিক দেওয়ান মজিবুর রহমান, এম এ সাইদ খোকন প্রমুখ। বেসরকারী সংস্থা ব্র্যাকের কৃষি খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের অধীনে এ বছর আমতলী উপজেলার ১৩টি ব্লকের ৫৮০ জন ক্ষতিগ্রস্ত কৃষককে বীজ ক্রয় বাবদ অনুদান প্রদান করেছে।