হিসাববিজ্ঞান বিষয়ের মডেল প্রশ্ন

মডেল : প্রথম অংশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ মডেলের প্রথম অংশ দেয়া হলো। আগামীকাল দেয়া হবে দ্বিতীয় অংশ। ১। রেওয়ামিলের ছকে মোট ঘরের সংখ্যা- (ক) চারটি (খ) পাঁচটি (গ) ছয়টি (ঘ)সাতটি ২। রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য- ক)কারবারের লাভ-লোকসান নির্ণয় করা খ)কারবারের আর্থিক অবস্থার নির্ণয় করা গ)হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা ঘ) পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করা ৩। রেওয়ামিল বলতে বোঝায়- (ক) একটি হিসাব খাতা (খ) একটি পরিপূর্ণ হিসাব (গ) খতিয়ানের উদ্ধৃত্তসমূহের তালিকা (ঘ) চূড়ান্ত হিসাবের অংশ ৪। রেওয়ামিলের ডেবিট কলামের যোগফল সর্বদা ক্রেডিট কলামের যোগফলে— (ক) সমান হবে (খ) বেশি হবে (গ) কম হবে (ঘ) কম বেশি উভয়ই হতে পরে। ৫। অনিশ্চিত হিসাব রেওয়ামিলে- (ক) ডেবিট উদ্ধৃত্ত নির্ণয় করে (খ) ক্রেডিট উদ্ধৃত্ত নির্দেশ করে (গ) ডেবিট ও ক্রেডিট কলামের পার্থক্য নির্ণয় করে (ঘ) কারবারের লাভ-লোকসান নির্দেশ করে ৬। সমাপনী মজুদ সাধারণত রেওয়ামিলে- (ক) ডেবিট কলামে লেখা হয় (খ) ক্রেডিট কলামে লেখা হয় (গ) অনিশ্চিত হিসাবে লেখা হয় (ঘ) কোন কলামেই লেখা হয় না ৭। রেওয়ামিল প্রকৃত পক্ষে- (ক) একটি পরিপূর্ণ হিসাব (খ) কোন হিসাবই নয় (গ) চূড়ান্ত হিসাবের প্রাথমিক স্তর (ঘ)হিসাবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ ৮। “রেওয়ামিল হলো ক্যাশ ও ব্যাংক ব্যালেন্সসহ খতিয়ান হিসাবের ডেবিট ও ক্রেডিট ব্যালেন্সগুলোর একটি তালিকা মাত্র”- এ সংজ্ঞাটি কার? (ক) গ্লস এন্ড কোং (খ) জে আর বাটলিবয় (গ) আর এন কার্টার (ঘ) এল সি ক্রপার ৯। রেওয়ামিলের উভয় দিকের যোগফল মিললেও কিছু ভুল থাকে সেই ভুলগুলো সাধারণত কত প্রকার” (ক) তিন (খ) চার (গ) দুই (ঘ) পাঁচ ১০। অনিশ্চিত হিসাব মূলত কোন ধরনের হিসাব? (ক) স্থায়ী (খ) অস্থায়ী বা সাময়িক (গ)অধিকাংশ স্থায়ী (ঘ)চিরস্থায়ী ১১। রেওয়ামিল কখন তৈরি করা হয়? (ক) বছরের প্রথমে (খ) বছরের শেষে (গ) নির্দিষ্ট হিসাবকাল শেষে (ঘ) আর্থিক বছরের মাঝে ১২।পাওনাদার বাট্টা সঞ্চিতি রেওয়ামিলে লেখা হয়- (ক) ক্রেডিট কলামে (খ) ডেবিট কলামে (গ) অনিশ্চিত হিসাবে (ঘ) আর্থিক বছরের মাঝে ১৩। কোনটি রেওয়ামিলের ক্রেডিট দিকে যাবে না? (ক) সুনাম (খ) মূলধন (গ) প্রদেয় বিল (ঘ) পাওনাদার ১৪। প্রারম্ভিক ক্যাশ ও ব্যাংক ব্যালেন্স রেওয়ামিলের কোন দিকে বসে? (ক) ডেবিট দিকে (খ) ক্রেডিট দিকে (গ) ডেবিট ও ক্রেডিট উভয় দিকে (ঘ) কোনোদিকেই নয় ১৫। নিচের কোন হিসাবের উদ্ধৃত্ত রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে না? (ক) অগ্রিম প্রাপ্ত আয় (খ) অনাদায়ী পাওনা সঞ্চিতি (গ)সাধারণ সঞ্চিতি (ঘ)পাওনা বাট্টা সিঞ্চতি ১৬। কোনটি রেওয়ামিলের ক্রেডিট ঘরে বসে? (ক) দেনাসমূহ/অগ্রিম পাপ্ত আয় (খ) সম্পত্তি (গ)যন্ত্রপাতি (ঘ) আসবাবপত্র ১৭। রেওয়ামিলকে হিসাব কার্যক্রমের কোন ধাপ ধরা হয়? (ক) দ্বিতীয় ধাপ (খ) তৃতীয় ধাপ (গ)চতুর্থ ধাপ (ঘ)পঞ্চম ধাপ ১৮। লেনদেনের দুটি পক্ষের মধ্যে শুধু একটি খতিয়ান হিসাব করলে কোন ধরনের ভুল হয়? (ক) বাদ পড়ার ভুল (খ) লেখার ভুল (গ)পরিপুরক ভুল (ঘ)নীতিগত ভুল ১৯। রেওয়ামিলে কোনটিকে অর্ন্তভুক্ত করা যায় না? (ক) মূলধন (খ) সমাপনী মজুদ/শেষ মজুদ (গ)প্রারম্ভিক মজুদ (ঘ)বিক্রয় ফেরত ২০। রেওয়ামিল যাচাই করে- (ক) হিসাবের শদ্ধতা (খ) হিসাবের গাণিতিক শুদ্ধতা (গ)হিসাবের ত্রুটি (ঘ) কোনটিই নয় ২১। রেওয়ামিলের ডেবিট দিকে দেখানো হয়- (ক) সম্পদ, ব্যয়, বকেয়া আয় অগ্রিম খরচ (খ) সম্পদ, ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম খরচ (গ)সম্পদ, ব্যয়, বকেয়া খরচ, অগ্রিম আয় (ঘ)দায়, আয়, বকেয়া খরচ, অগ্রিম আয় ২২। দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি রেওয়ামিলের- (ক) ক্রেডিট কলামে বসে (খ) ডেবিট কলামে বসে (গ) বিবরণ ঘরে বসে (ঘ) মূলত কোনো ঘরেই বসে না ২৩। যাবতীয় হিসাবসমূহের দায় উদ্ধৃত্ত রেওয়ামিলের- (ক) ক্রেডিট কলামে লিখা হয় (খ) ডেবিট কলাম ও ক্রেডিট কলামে লিখা হয় (গ) ডেবিট কলামে লিখা হয় (ঘ)আংশিক ডেবিট ও আংশিক ক্রেডিট কলামে লিখা হয় ২৪। কোন ভুলটি রেওয়ামিল ধরা পড়বে? (ক) হিসাবের নাম না লিখলে (খ) খতিয়ান পৃষ্ঠা বাদ পড়লে (গ) নীতিগত ভুল হলে (ঘ) খতিয়ানের উদ্ধৃত্ত নির্ণয়ে ভুল হলে