৬ দিনে একশ কোটি!
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ২০:১৮
‘দাবাঙ’, ‘বডিগার্ড’, ও ‘এক থা টাইগার’-এর পর আবারও সালমান খান প্রমাণ করলেন নিজেকে। ছবি মুক্তির মাত্র ছয় দিনে সালমানের ‘দাবাঙ ২’ আয় করল ১০০.৭৮ কোটি রুপি। গত ২১ ডিসেম্বর ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের প্রায় সাড়ে ৩ হাজার সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। মুক্তির প্রথম দিনেই ছবিটি ২১.১০ কোটি রুপি আয় করে। ২০১০ সালের ‘দাবাঙ’-এর এবারের সিক্যুয়ালটি হয়েছে আরও বেশি জাঁকজমক, অ্যাকশন ও কমেডি নির্ভর। সালমান খান আশা করছেন এক মাসের মধ্যে ছবিটি আড়াইশ কোটির ক্লাবে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এই ছবিতে সালমান খানসহ আরও অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা, আরবাজ খান, প্রকাশ রাজ।