‘গানোফোন’-এ আব্দুল জব্বার
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ২০:১৯
জিটিভিতে সাপ্তাহিকভাবে সম্প্রচার হচ্ছে ব্যাতিক্রমী স্টুডিও কনসার্ট ‘গানোফোন’। আধুনিক, ফোক, ব্যান্ড সব ধরণের গানের শিল্পীদের নিয়ে জিটিভি স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানের প্রতি পর্বকে ব্যাতিক্রমী ভাবে সাজানো হয়েছে। ফোনো লাইভ স্টুডিও কনসার্টে ফোনের পাশাপাশি দর্শকরা এসএমএস ও ফেইসবুক বন্ধুরাও অংশগ্রহণ করতে পারবে অনুষ্ঠানে। থাকছে তারকাদের অনুরোধের গান এবং আমন্ত্রিত শিল্পীর নিজের পছন্দের শিল্পীর গান। সরাসরি গান ও আড্ডায় দেশের জনপ্রিয় সব শিল্পীদের সঙ্গে নিয়ে দর্শকদের মাতাবেন মডেল ও টিভি উপস্থাপক এ্যানি।
গানোফোনের এবারের পর্বে অতিথি হিসেবে দর্শকদের গানের দোলায় মাতাতে জিটিভির স্টুডিওতে আসছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা জনপ্রিয় সংগীত শিল্পী মো. আব্দুল জব্বার। নজরুল ইসলাম খানের প্রযোজনায় অনুষ্ঠানটি আজ রাত ১১টা ৫ মিনিটে জিটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।