পঁচিশ কেজি জাটকা জব্দ
চরভদ্রাসন(ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:০৩
চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর বাজার থেকে ২৫ কেজি জাটকা ইলিশ জব্দ ও ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার দিল আফরোজা বেগম। জানা যায় একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে রুটি, বিস্কিট তৈরি ও দু’টি মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ বিস্কিট বিক্রির অভিযোগে উক্ত জরিমানা করা হয়।