চৌমুহনীতে ভুল চিকিত্সায় কিশোরীর মৃত্যু

চৌমুহনী শহরের করিমপুর এলাকার এক কিশোরীকে শ্বাসকষ্টের জন্য ডাক্তারের চিকিত্সা মতে ইনজেকশন দেয়ার কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। জানা যায়, বৃহস্পতিবার বিকালে চৌমুহনী শহরের করিমপুর এলাকার মোঃ মোস্তফা (সোহরাব) এর কন্যা ফাতেমা সুলতানা সানজিদার (১৫) শ্বাসকষ্ট দেখা দিলে পাবলিক হল সংলগ্ন শাইনিং মেডিক্যালে ডাঃ হাছানুজ্জামানের নিকট নিয়ে আসে। ডাঃ সানজিদাকে দেখে চিকিত্সাপত্র দেয়। তাতে নেবুলাইজার এর সাথে একটা ইনজেকশন পুশ করে। সাথে সাথে রগেও কটসন নামের আরেকটি ইনজেকশন পুশ করে। ইনজেকশন পুশ করার সাথে সাথে সানজিদা চিত্কার দিতে থাকে এবং কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সানজিদার মৃত্যুর পরই ডাঃ হাছানুজ্জামান কেটে পড়ে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে।