বড়াইগ্রামে দুলুর মুক্তির দাবিতে মানববন্ধন

কেন্দ ীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নিঃশর্ত মুক্তির দাবিতে বড়াইগ্রামের গোপালপুর ও চান্দাই ইউনিয়ন বিএনপি পৃথক পৃথক মানববন্ধন ও গণমিছিল করেছে। গতকাল শুক্রবার রাজাপুর বাজারে মানবন্ধন চলাকালে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর আলী দেওয়ানের সভাপতিত্বে ভারপ্রাপ্ত উপজেলা সভাপতি লিয়াকত আলী আলম, সাংগঠনিক সম্পাদক আজাহার আলী খলিফা, বনপাড়া পৌর সেক্রেটারি লুত্ফর রহমান, যুবদল সভাপতি সরদার রফিকুল ইসলাম, বিএনপি নেতা সুলতান আহম্মেদ ও সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়া একই দাবিতে আফতাব উদ্দিন ও হাবিবুর রহমানের নেতৃত্বে চান্দাই ইউনিয়ন বিএনপি দাসগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।